খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট

সুপার লিগে প্রাইম ব্যাংক, দোলেশ^র ও আবাহনী

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৪ এ.এম | ১৫ জুন ২০২১

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে সপ্তম জয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ৬ষ্ঠ জয়ে প্রাইম দোলেশ^র ও আবাহনী লিমিটেড সুপার লিগ নিশ্চিত করেছে। গতকাল সোমবার ভিন্ন ভিন্ন ভেন্যুতে তারা এসব জয় পায়। 
মিরপুরে আবাহনী লিমিটেড ৪৯ রানের বড় ব্যবধানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে পরাজিত করে। আগে ব্যাট করে আবাহনী ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। দলের মুনিম শাহরিয়ার ৭৪ ও নাজমুল হোসেন শান্ত ৬৫ রানের দারুণ দু’টি কার্যকর ইনিংস খেলেন। প্রতিপক্ষের হয়ে একটি করে উইকেট নেন এবাদত, সালাহউদ্দিন শাকিল, নাসির হোসেন ও জিয়াউর রহমান। বৃষ্টির কারণে ১৩ ওভারে ১৪৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে শেখ জামাল ৮ উইকেটে ৯৮ রান করতে সমর্থ হয়। বিজয়ী দলের মেহেদী হাসান রানা ৩টি ও আরাফাত সানি ২টি উইকেট নেন। 
এদিকে বিকেএসপিতে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ২২ রানে ওল্ডডিওএইচএসকে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। আগে ব্যাট করে প্রাইম ব্যাংক রনি তালুকদারের ৫৪ রানে ভর করে ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে ওল্ডডিওএইচএস ১২৫ রান করে অল আউট হয়ে যায়। বিজয়ী দলের শরীফুল নেন ৩ উইকেট। বিকেএসপির আরেক ম্যাচে প্রাইম দোলেশ^র ১৪ রানে লিজেন্ড অব রূপগঞ্জকে পরাজিত করে।  

 

প্রিন্ট

আরও সংবাদ