খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

আইএলও’র নির্বাচনে বাংলাদেশের সর্বোচ্চ ভোট লাভ, তৃতীয়বার নির্বাচিত

খবর প্রতিবেদন |
১২:৫৫ এ.এম | ১৫ জুন ২০২১


বিশ্ব শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের উপ-সদস্য হিসেবে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সোমবার জেনেভায় সংস্থার ১০৯ অধিবেশন চলাকালে এই নির্বাচনে বাংলাদেশ বিজয়ী হয়। জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন  থেকে পাঠানো  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২৪ মেয়াদের এই নির্বাচনে বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে সর্বোচ্চ ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।  এর আগে বাংলাদেশ ২০১৪-১৭ ও ২০১৭-২০২১ মেয়াদেও উপ-সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল।
প্রার্থিতা ঘোষণার পর থেকে জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন অন্য সদস্য দেশগুলোর সমর্থনের জন্য জোর প্রচারণা চালানোর ফলে এই বিজয় সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উলে­খ করা হয়। 
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শ্রম সচিব কে এম আব্দুস সালাম ও জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোস্তাফিজুর রহমান ভার্চুয়াল এই নির্বাচনে অংশগ্রহণ করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ