খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে করোনা রোগীদের চিকিৎসায় মেডিকেল সরঞ্জামাদী প্রদান

মোংলা প্রতিনিধি |
০২:০০ পি.এম | ১৫ জুন ২০২১

শিল্প প্রতিষ্ঠান মোংলার ইপিজেড এ অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ল্যাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবার করোনা মহামারীর অসহায়দের পাশে দাড়িয়েছে। উপকুলীয় এ অঞ্চলের মানুষের করোনাকালীন সময় জীবন রক্ষাকারী মেডিকেল সরঞ্জামাদী নিয়ে পাশে দাড়ালো মোংলাবাসীর।

মোংলায় কোভিড চিকিৎসায় আরও গতিশীল করার জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশিষ কুমার সাহা আজ মঙ্গলবার (১৫ জুন) দুপুরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কোভিড ইউনিটে ১৫টি অক্সিজেন সিলিন্ডার সেট, ২টি অক্সিজেন জেনারেটর এবং ১৫টি হসপিটাল বেড বিনামূল্যে প্রদান করেন। কোম্পানীর পক্ষ হতে বাংলাদেশের মানব সম্পদ বিভাগীয় প্রধান মিজানুর রহমান খান, প্লান্ট হেড শাহনেওয়াজ আলম ও প্লান্ট হেড মঞ্জুর আহমেদ উপহার সামগ্রী হাসপাতাল কর্তৃপরে কাছে হস্তান্তর করেন। একই সময় স্থানীয় সাংবাদ কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিকদের মধ্যে ভিআইপির তৈরী বিদেশে রপ্তানীযোগ্য তিন লেয়ারের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোংলা সার্কেল আসিফ ইকবাল, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী ও মোংলা ইপিজেড এর ডেপুটি ম্যানেজার জাহিরুল ইসলাম।

এই সকল চিকিৎসাসামগ্রী সংযোজন মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে কভিড ইউনিটের বর্তমান ধারন মতা দ্বিগুণ করবে। 
 

প্রিন্ট

আরও সংবাদ