খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

মোংলায় ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

মোংলা প্রতিনিধি |
০২:৪৬ পি.এম | ১৫ জুন ২০২১

মোংলায় সুন্দরবন থেকে খাদ্যের সন্ধানে আসা বসত বাড়ির খোপ থেকে ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুন) সকালে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা বিধান হালদারের বাড়ির খোপে অজগর সাপটিকে দেখা যায়।

অজগর সাপটি মেরে ফেলেছে ওই বসত বাড়ির খোপে থাকা ৫টি হাঁস। সাপটিকে দেখতে পেলে স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে থাকা কাটাখালী টহল ফাঁড়ির ও ওয়াইল্ডটিম এবং ভিটিআরটি কে খবর দিলে তারা এসে অজগর সাপটিকে উদ্ধার করে।  

পরবর্তীততে অজগর সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করেন বলে জানান ওয়াইল্ডটিম প্রতিনিধি মোঃ সোহেল হাওলাদার। বনবিভাগের কাটাখালী ফাঁড়ির ওসি মেগনাথ বলেন, ওয়াইল্ডটিম আমাদের কাছে হস্তান্তর করলে রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় আমরা যৌথভাবে সুন্দরবনে অবমুক্ত করি সাপটিকে। তিনি আরো বলেন, সাপটির ওজন ৬ কেজি এবং লম্বায় প্রায় ৮ ফুট।

এ সময় উপস্থিত ছিলেন, কাটাখালী টহল ফরেস্ট ওসিসহ ওয়াইল্ডটিম প্রতিনিধি মোঃ সোহেল হাওলাদার, মোঃ আলামিন মোছাল্লি, ভিটিআরটি প্রতিনিধি ছোরাফ হাওলাদার, সিপিপি সদস্য মোঃ মারুফ বাবুসহ অনেকে।
 

প্রিন্ট

আরও সংবাদ