খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

খুলনায় ড্রিংকিং ওয়াটার কোম্পানি ও মিষ্টির দোকানে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |
০৩:৫৪ পি.এম | ১৫ জুন ২০২১

খুলনা মহানগরীর ৫নং মাছ ঘাটের অনুমোদনবিহীন আল জাবির ড্রিংকিং ওয়াটার ও নিরালা মোড়ের ভাগ্যকুল ঘোষ ডেয়ারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুন) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানিয়েছেন, নগরীর ৫নং মাছ ঘাট এলাকার আল জাবির ড্রিংকিং ওয়াটার কোম্পানিটি অনুমোদন বিহীনভাবে উৎপাদন করছে। তাছাড়া অন্য প্রতিষ্ঠানের লেবেলও ব্যবহার করছে তাদের পানির জারে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নিরালা মোড়ের ভাগ্যকুল ঘোষ ডেয়ারীতে মিষ্টির মধ্যে পোকা ভাসতে দেখতে পেয়েছি; তাছাড়া প্রতিষ্ঠানটির ঘি'র জারে মূল্য ও মেয়াদ্ত্তুীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সাথে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিং করা,  লিফলেট, প্যামপ্লেট ও  মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ