খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

খুলনায় সাড়ে ৪ কেজি গাঁজা ও ছয়শ' পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক |
০৫:১১ পি.এম | ১৫ জুন ২০২১

খুলনা মহানগরীতে গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬০০পিস ইয়াবাসহ পাঁচজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ জুন) এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় চারটি মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল- নগরীর সোনাডাঙ্গা থানাধীন বানিয়াখামার গাবতলার মোড় এলাকার নাদিম শেখের ছেলে হেলাল শেখ (২৫), খালিশপুর থানার নিউমার্কেট কাঁচা বাজার এলাকার আনিসুর রহমান সরদারের ছেলে মোঃ বেলায়েত হোসেন (২০) ও একই এলাকার হুমায়ুন শিকদারের মেয়ে মোছাঃ সাথী বেগম (২২)। এছাড়া মহানগরী থেকে আব্দুর রহিমের স্ত্রী মোছাঃ পারুল খাতুন, মৃত সানু মিয়ার ছেলে মোঃ মফিজ মিয়াকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ