খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

বাগেরহাটে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

বাগেরহাট প্রতিনিধি |
০৫:১৩ পি.এম | ১৫ জুন ২০২১

বাগেরহাটের ফকিরহাটে ১৯০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ মঙ্গলবার (১৫ জুন ) দুপুরে ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামস্থ মেসার্স আরা ফিলিং ষ্টেশন এর সামনে এদের আটক করে র‌্যাব-৬ এর সদস্যরা। এসময় আটকৃতদের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা, তাদের ব্যবহৃত ২টি মুঠোফোন এবং ৪টি সীমকার্ড উদ্ধার করা হয়।

আটককৃতরা হল- ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের মোঃ হাফিজ মোল্লার ছেলে মোঃ শামীম মোল্লা (৪০) এবং আব্দুল শেখের ছেলে শেখ জিন্নাত (৬০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আটককৃতদের ফকিরহাট থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।

র‌্যাব-৬ সহকারী পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া) মোঃ মাহবুবুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ শামীম মোল্লা এবং শেখ জিন্নাতকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ