খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক গুরুতর অসুস্থ, সুস্থতা কামনা

নিজস্ব প্রতিবেদক |
০৮:৩২ পি.এম | ১৫ জুন ২০২১

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আ'লীগের সভাপতি মেয়র তালুকদার আব্দুল খালেক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ মঙ্গলবার (১৫ জুন) বিকেলের পর থেকে বেশি অসুস্থ অনুভব করছেন তিনি। তার পোস্টগ্রান্ট বেড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নগর যুবলীগের আহবায়ক মোঃ শফিকুর রহমান পলাশ চিকিৎসকদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নগরপিতা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক কয়েকদিন শারিরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। আজ (মঙ্গলবার) খুলনার শহীদ শেখ আবুনাসের বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো হয় তার। তার পোস্টগ্রান্ট বেড়ে গিয়েছে বলে ডাক্তাররা নিশ্চিত করেছেন। বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন তিনি। ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। আগামী সপ্তাহে তিনি ঢাকায় গিয়ে অপারেশন করাবেন বলে ধারণা করা হচ্ছে । নগর পিতা তালুকদার আব্দুল খালেকের সুস্থতা কামনায় সকলের দোয়া চেয়েছেন তিনি।

জেলা আ’লীগ : মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের আশু সুস্থতা কামনা করেছেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীসহ নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

নগর আ’লীগ : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ইউরোলজি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ পড়েন। আজ মঙ্গলবার সকালে তিনি জরুরিভাবে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাকালে এ রোগ ধরা পড়ে। এসময়ে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাময়িকভাবে বাসায় থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে দ্রুত সময়ের মধ্যে তার পোষ্টেড গ্লান্ড অপারেশন করতে হবে বলে ইউরোলজি বিশেষজ্ঞ নাজমুল হক জানিয়েছেন। বিকেলে বাসায় চলে আসেন। বাসায় থেকেই তিনি চিকিৎসা গ্রহণ করছেন। নিজের সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও নগরবাসীসহ আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

অপরদিকে, নগর আ'লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের অসুস্থতার সংবাদ পেয়ে সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা হাসপাতালে যান। তিনি সেখানে তাঁর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন।

এসময়ে উপস্থিত ছিলেন নগর আ'লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেস ক্লাবে সভাপতি এসএম জাহিদ হোসেন, মোঃ সুজন আহমেদ, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মহানগর যুবলীগ আহবায়ক মোঃ সফিকুর রহমান পলাশ, যুগ্ম-আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অন্যদিকে সিটি মেয়রের অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর গণন বাবু রোডস্থ বাসভবনে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা দেখতে আসেন। চিকিৎসক কারো সাথে সাক্ষাতের নিষেধ করায় কেউ তাঁর সাথে দেখা করতে পারছেন না।

অপরদিকে, তাঁর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে বিবৃতি দিয়েছেন মহানগর আ'লীগের নির্বাহী কমিটির সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, আ'লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলার সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, সদর থানা আ'লীগের সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, দৌলতপুর থানা আ'লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সোনাডাঙ্গা থানা আ'লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বস, খালিশপুর থানা আ'লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, খানজাহান আলী থানা আ'লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সদর থানা আ'লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, খালিশপুরের মনিরুল ইসলাম বাশার, সোনাডাঙ্গার তসলিম আহমেদ আশা, দৌলতপুরের মোঃ শহীদুল ইসলাম বন্দ ও খানজাহান আলী থানার সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, নগর যুবলীগ আহবায়ক মোঃ সফিকুর রহমান পলাশ, যুগ্ম-আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, নগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর বরকত আলী, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল।

প্রিন্ট

আরও সংবাদ