খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

খুলনায় দুইশ' জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |
০৮:৪২ পি.এম | ১৫ জুন ২০২১

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) পিসিআর ল্যাবের পরীক্ষায় আজ মঙ্গলবার (১৫ জুন) দুইশ' জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে শুধু মাত্র খুলনা মহানগর ও জেলার ১৪৯জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে একদিনে।

সূত্রমতে, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে আজ মঙ্গলবার ৫৩৬ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩৭৫ জন খুলনা মহানগরী ও জেলার। তাদের মধ্যে ২০০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১৪৯ জন, বাগেরহাটের ৩১ জন, যশোরের ৫ জন, সাতক্ষীরার ৫ জন, ঝিনাইদহের ৬ জন ও নড়াইল জেলার চারজন রয়েছেস।

খুমেক পিসিআর ল্যাবের মোট নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ৩৭ দশমিক ৩১ শতাংশ।

প্রিন্ট

আরও সংবাদ