খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

রূপসা মহাশ্মশানের পাশে টয়লেট অপসারণে কৃতজ্ঞতা মন্দির কমিটির

খবর বিজ্ঞপ্তি |
০৯:২৭ পি.এম | ১৫ জুন ২০২১

খুলনা জেলা প্রশাসকের সহযোগিতায় রূপসা মহাশ্মশানে চিতার পাশে জনৈক সুলতানের নির্মিত অবৈধ টয়লেট অপসারণ করা হয়। সে জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আজ মঙ্গলবার বিবৃতি দিয়েছে রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটি। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুফ আলী, সহকারী কমিশনার, ভূমি (সদর), কেসিসি কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, কাউন্সিলর মোজাফফর রশীদি রেজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

অপসারণকালে উপস্থিত ছিলেন রূপসা মহাশ্মশান ও কালী মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি অরবিন্দ সাহা, সাধারণ সম্পাদক রতন কুমার নাথ, মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, বাবলু বিশ্বাস, অশোক ঘোষ, দুলাল সরকার, স্বপন কুমার মন্ডল, ভোলানাথ দত্ত, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, বাবু শীল, সুশান্ত ব্যানার্জী, রূপম দে, অলোক দে, সুজিত মজুমদার, পাপ্পু সরকার, অভিজিৎ সরকার রাহুল, সুশীল দাস, সজল দাস, নারায়ণ দাস, রবিন দাস, শুভাগত দত্ত, রাজু শীল ও বিপ্র দাস প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ